জামালপুরে আইনজীবীকে কারাগারে প্রেরণ, আদালতে হট্টগোল

জামালপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৫, ০১:৪৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০১:৪৫

জামালপুরে জমি দখল করতে গিয়ে মারমারি মামলার প্রধান আসামি এক আইনজীবীকে কারাগারে পাঠানোর ঘটনায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। 

বুধবার (১৫ জানুয়ারি) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর এ ঘটনা ঘটে।  

মামলার আসামি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর আসামি পক্ষের শতাধিক লোকজন আদালত প্রাঙ্গণে তার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে এবং হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ আদালত থেকে সবাইকে বাইরে বের করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আসামিকে কারাগারে পাঠানো হয়।  

জানা গেছে, জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের চায়না বেগম জমি দখল ও মারধরের ঘটনায় একই এলাকার অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেনকে প্রধান আসামি করে গত বছরের ৭ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন। এই মামলায় তিনি এতদিন জামিনে ছিলেন।

কোর্ট ইন্সপেক্টর আবুল হোসেন জানান, অন্তর্বর্তী জামিন বাতিল করে অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসনকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি জানার পর তার লোকজন আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিশৃঙ্খলার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে তাদের সরিয়ে দিয়ে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়।

/এমকেএইচ/
সম্পর্কিত
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি