আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৫, ০০:২৪আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০০:২৪

ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের  ওসি শহিদুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে নগরীর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার মোস্তফা সরকার নিশাত জামালপুর সদর উপজেলার মৃত আয়নাল হকের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাধারণ সম্পাদক।

ওসি আরও জানান, নিশাত ময়মনসিংহের কলেজ রোডে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ঢাকায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে সময়কার একটি হত্যা মামলা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী