ময়মনসিংহে মিজানুর রহমান আজহারীর মাহফিল, ১৫ লাখ মানুষ সমাগমের আশা

ময়মনসিংহ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৬ আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৬

ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী এবার ময়মনসিংহে মাহফিল করবেন। তার মাহফিল সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যে নগরীর সার্কিট হাউস মাঠ প্রস্তুতির কাজ চলছে। 

আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ জোহর নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে মাহফিলে বক্তব্য রাখবেন জনপ্রিয় এই বক্তা। এতে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম।

আয়োজকরা জানিয়েছেন, মাহফিল উপলক্ষে ১০-১৫ লক্ষাধিক লোকের সমাগম ঘটতে পারে। এ জন্য সার্কিট হাউজ মাঠ, জিলা স্কুল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠসহ উমেদ আলী মাঠ প্রস্তুত করা হচ্ছে। জিলা স্কুল হোস্টেল মাঠ শুধু নারীদের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই মাঠসহ বিভিন্ন পয়েন্ট ৮-১০টি বড় পর্দার ব্যবস্থা করা হচ্ছে। মাহফিল প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। সমাগম কেন্দ্র করে তিনটি মেডিক্যাল ক্যাম্প, চার শতাধিক অজুখানা ও ওয়াশরুম এবং পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা থাকবে।

নগরীর চরপাড়া এলাকার বাসিন্দা কামাল হোসেন জানান, আজহারী হুজুরের বয়ান শুনতে খুব ভালো লাগে। এবার মাহফিলে হুজুরকে সরাসরি দেখতে পারবো। হুজুর আসার প্রতীক্ষায় আছি।

চরপাড়ার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী জাহাঙ্গীর কবির জানান, মাহফিল সফল করতে সবার মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আমাদের মাদ্রাসার সব শিক্ষার্থী সেদিন মাহফিলে গিয়ে হুজুরের বয়ান শুনবে।

তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কামরুল হাসান মিলন জানান, আজহারী হুজুরের মাহফিলে ১০-১৫ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি বয়ান শুনতে আসবেন। মাহফিলে  ময়মনসিংহ বিভাগের জেলা ছাড়াও আশপাশের অন্য জেলার মুসল্লিরাও আসবেন। এসব বিষয় মাথায় রেখে মাঠ প্রস্তুতের কাজ চলছে।

আয়োজক আল ইসলাম ট্রাস্টের সদস্য মাহবুব রশিদ ফরাজি জানান, আজহারী হুজুরের মাহফিলকে ঘিরে ধর্মপ্রাণ মুসুল্লিদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আশা করা যাচ্ছে মাহফিলে সব বয়সী মুসল্লিরা আসবেন। 

এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, মাহফিলকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আশা করছি, কোনও ধরনের সমস্যা ছাড়াই মাহফিল শেষ হবে।

/এফআর/
সম্পর্কিত
ওয়াজ মাহফিলের কমিটিতে নাম না থাকায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
মাহফিলের অনুমতি না পেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমির হামজার, বললেন ‘হাসিনার সময়ও এমন হতো’
মাহফিলে চারটি কমলা বিক্রি হলো ৫০ হাজার টাকায়
সর্বশেষ খবর
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ