পাশের বাড়ি যাওয়ার সময় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

শেরপুর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৪ আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৪

শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবারের (২১ ফেব্রুয়ারি) এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এবং একজন দিনমজুরের মেয়ে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন আশিক মিয়া (২০), সে টালকী ইউনিয়নের শালুয়া গ্রামের আবু সাইদের ছেলে। তার সঙ্গে আরও ৩-৪ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এই ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হওয়া কিশোরী যথাসময়ে ফিরতে না পারায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। খোঁজাখুঁজির পর তাকে পাশের ভুট্টাক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্তরা পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় প্রথমে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

নকলা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম জানিয়েছেন, ভুক্তভোগীর মা ইতোমধ্যে থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, ‘আমরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছি এবং ভুক্তভোগী ও তার পরিবারকে সর্বাত্মক আইনি সহায়তা প্রদান করা হচ্ছে।’

এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।  

/কেএইচটি/
সম্পর্কিত
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার