ধানক্ষেতে পড়ে ছিল অটোচালকের মুখ বাঁধা লাশ

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ১৭:৩৬আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৭:৩৬

ময়মনসিংহে চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের উত্তর দাপুনিয়া এলাকায় সড়কের পাশের ধানক্ষেত থেকে ওই চালকের পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত টুটুল আহমেদ (২৫) ভাটিদাপুনিয়া গ্রামের মৃত আইউন আলীর ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধানক্ষেতে লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেখানে উপুড় করে শোয়ানো ছিল লাশটি। আর পরনের লুঙ্গি দিয়ে দুই পা ও একটি চাদরে মুখ বাঁধা ছিল। স্থানীয়রা পুলিশকে খবর দেন। এর মধ্যে ঘটনাস্থলে আসেন টুটুলের স্বজনরা। তারা লাশ শনাক্ত করেন।

টুটুলের শ্বশুর ইব্রাহিম মিয়া জানান, গতকাল বুধবার পরিবারের সঙ্গে ইফতার শেষে অটোরিকশা নিয়ে বের হন টুটুল। রাত ১০টা বেজে গেলেও বাড়িতে না ফেরায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। সারা রাত বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। আজ সকাল ৯টার দিকে উত্তর দাপুনিয়া এলাকায় লাশ পাওয়ার খবরে গিয়ে দেখেন তার জামাতার লাশ পড়ে আছে। তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে