জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ তিন জন আটক

জামালপুর প্রতিনিধি
২১ মার্চ ২০২৫, ০৮:১০আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৮:১০

জামালপুরে ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় মদসহ তিন জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টায় জামালপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে শহরের মনিরাজপুর ছোটগড় এলাকায় জামালপুর মেডিক্যাল কলেজসংলগ্ন হাফিজুর রহমান আকন্দের পতিত জায়গায় অভিযান চালিয়ে একটি ডাম্পট্রাকের ওপর দুটি গাড়ির ভেতরে থাকা ৯টি বস্তা থেকে ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।’

তিনি আরও জানান, এ সময় মেলান্দহ উপজেলার চর বাগবাড়ী গ্রামের মৃত ওমর আলী মণ্ডলের ছেলে আব্দুল মালেক খোকন (৪৭), ভাবকী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুর রহমান বাবু (২৪), পাঠুনিপাড়া গ্রামের সোহরাবের ছেলে হাফিজুর রহমানকে (৪০) গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একজন পালিয়ে যায়। গ্রেফতারদের মধ্যে আব্দুল মালেক খোকনের নামে মেলান্দহ থানায় একটি চুরির মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার আরও বলেন, ‘মদসহ গাড়ি তিনটিও জব্দ করা হয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।’

প্রেস ব্রিফিংয়ে জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাশেদুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী