চাঁদাবাজির মামলার আসামি বিএনপির বহিষ্কৃত নেতা লন্ডনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৫, ২০:৫৪আপডেট : ০১ মে ২০২৫, ২০:৫৪

ময়মনসিংহের ভালুকায় শিল্পপ্রতিষ্ঠানে ব্যবসা নিয়ন্ত্রণ করার অভিযোগে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। এখন অর্থের বিনিময়ে পদ ফিরে পাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির নেতারা। তারা বলছেন, লবিংয়ের জন্য বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন।

গত ১ সেপ্টেম্বর তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়। 

জেলা বিএনপির দুজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিএনপি থেকে বাচ্চুর বহিষ্কারের পেছনে একাধিক কারণ রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে বিভিন্ন মিল ফ্যাক্টরি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হুমকি দেওয়া এবং লোকজন পাঠিয়ে পেশিশক্তির মহড়া দেখিয়ে স্বার্থ হাসিল করেন। কাঠালী মৌজায় ব্র্যাকের স্বত্ব দখলীয় জমির বাউন্ডারি ওয়াল ভেঙে আনুমানিক দুই একর জমি দখলে নেন বাচ্চু। এসব কারণে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় দলের একজন যুগ্ম মহাসচিব বাদী হয়ে বাচ্চুর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় চাঁদাবাজির মামলা করেন। ৫ আগস্টের পর প্রথম দলীয় প্যাডে বাচ্চুর বিরুদ্ধে মামলা করেছিল বিএনপি। এতো অভিযোগ ও মামলার পরও তিনি কীভাবে লন্ডনে দলের নেতাদের সঙ্গে বসার সুযোগ পাচ্ছেন, তা বোধগম্য নয় তাদের। 

ভালুকায় বাচ্চুর ঘনিষ্ঠরা জানিয়েছেন, তাদের নেতা লন্ডনে অবস্থানরত। প্রয়োজনে কোটি টাকার বিনিময়ে পদ ফিরে পেতে চাচ্ছেন। এজন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বাচ্চু।

এ বিষয়ে জানার জন্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর দুজন ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলেও এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তারা। তবে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বলে জানিয়েছেন।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী