লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
০৬ মে ২০২৫, ১০:০৯ আপডেট : ০৬ মে ২০২৫, ১০:০৯

লিচুর বিচি গলায় আটকে শেরপুরের নালিতাবাড়ীতে রবিউল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু রবিউল ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

জানা গেছে, রাত ৮টার দিকে শিশু রবিউল বাড়িতে লিচু খাচ্ছিল। লিচুর খেতে খেতে হঠাৎ সে একটি বিচি গিলে ফেলে। একপর্যায়ে লিচুর বিচিটি গলায় আটকে গিয়ে শ্বাসরোধ হয়ে ছটফট শুরু করে শিশুটি। আর মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। বিষয়টি পরিবারের লোকজন টের পান। পরে বেশ চেষ্টা করেও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করতে না পেরে রাত পৌনে ৯টার দিকে রবিউলকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তারা।

এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন আহমেদ নূর শিশুটিকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ‘পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি লিচুর বিচি গলাতে আটকে শ্বাস বন্ধ হয়েই শিশুটির মৃত্যু হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে-নাসিমা খানের দাফন কোন দিন
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার