ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি
১৪ মে ২০২৫, ১৭:১৬আপডেট : ১৪ মে ২০২৫, ১৭:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদল কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে।

সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বোরহান উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সদস্যসচিব রাকিবুল হাসান রাকিব, ছাত্রদল নেতা হৃদয়, রাকেশ, জিহাদ, রবেল, জাকিরুলসহ সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সোহরাওয়ার্দী উদ্যানে স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত ছুরিকাঘাতে হত্যা করে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে কঠোর আন্দোলন কর্মসূচি শুরু করবে।’ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়।

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান