মামলা না থাকায় সাবেক মন্ত্রীকে ছেড়ে দিয়েছে পুলিশ

শেরপুর প্রতিনিধি
২৮ মে ২০২৫, ০৮:৩৯আপডেট : ২৮ মে ২০২৫, ০৮:৪৫

মামলা না থাকায় আর বয়স বিবেচনায় জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে (৮৩) ছেড়ে দিয়েছে জামালপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৭ মে) রাত ১১টার পর তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক। তিনি জামালপুর শহরের সিংহজানী সড়কের মুসলিমাবাদ এলাকার।

ওসি বলেন, রেজাউল করিম হীরার বিরুদ্ধে কোনও মামলা নেই এবং তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার স্ত্রী ও এক আত্মীয়কে জিম্মাদার করে তাকে বাসায় পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকালে শেরপুর সদর সাব রেজিস্ট্রার অফিসে জমি বিক্রি করতে গিয়ে রেজাউল করিম হীরা সস্ত্রীক বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। পরে খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম জানান, শেরপুরে কোনও মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী