ময়মনসিংহে ট্রেনের টিকিট কালোবাজারিসহ যাত্রী হয়রানির প্রমাণ পেয়েছে দুদক

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ মে ২০২৫, ১৯:২৭আপডেট : ২৮ মে ২০২৫, ১৯:২৭

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ট্রেনের টিকিট কালোবাজারিসহ যাত্রী হয়রানির প্রমাণ পেয়েছে তারা।

বুধবার (২৮ মে) বিকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করে ৩ সদস্যের দুদকের একটি দল।  

দুদক জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রায় যাত্রী হয়রানি কমাতে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অভিযানকালে টিকিট কালোবাজারির প্রমাণ মিলেছে। রাজীব সরকার ও সোহেল রানা নামের দুই বুকিং কর্মচারীর কাছ থেকে কালোবাজারির টিকিট জব্দ করা হয়েছে। এ ছাড়াও বেসরকারি ট্রেনের টিকিট কাউন্টারের এজেন্ট জিল্লুর রহমান বাবুর বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে খারাপ আচরণসহ টিকিটে বাড়তি টাকা আদায়ের প্রমাণ মিলেছে। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে।

এ বিষয়ে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. বুলু মিয়া জানান, যাত্রী হয়রানির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। কালোবাজারি ও যাত্রী হয়রানির প্রমাণ পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ