স্ত্রীসহ সাবেক এমপি আব্দুর রহমানের বিদেশযাত্রা নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ মে ২০২৫, ১৮:৪৫আপডেট : ২৯ মে ২০২৫, ১৮:৪৫

দুর্নীতি অভিযোগ থাকা ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রহমান ও তার স্ত্রী ডা. মিজা নাহিদা হোসেনের বিদেশযাত্রা নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৯ মে) শুনানি শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থার উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিরা অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৮৮৭ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৬টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনকভাবে সর্বমোট ২৬ কোটি ৫৬ লাখ ৬ হাজার ৯৭৩ টাকা লেনদেন করে মানিলন্ডারিং সম্পৃক্ত অপরাধ। দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে রুপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তাধীন চলমান রয়েছে। মামলার তদন্তের স্বার্থে আসামিদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। 

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের