শশীলজ জাদুঘরে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১২ জুন ২০২৫, ১৪:৫৭আপডেট : ১২ জুন ২০২৫, ১৪:৫৭

পবিত্র ঈদুল আজহার ছুটির ষষ্ঠ দিনেও ময়মনসিংহের জমিদার বাড়ি শশীলজ ও জাদুঘরে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। ঈদের পর দিন থেকেই এই ভিড় দেখা গেছে। 

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে কয়েকশ দর্শনার্থীর উপস্থিতি দেখা গেছে। দর্শনার্থীরা জাদুঘরে রক্ষিত জমিদার আমলের অনেক স্মৃতিচিহ্ন দেখে আনন্দিত। জাদুঘর দেখা শেষে জমিদার বাড়ির শশীলজের পুরনো ঐতিহ্য দেখে উপভোগ করে এবং ক্যামেরাবন্দি করতে দেখা যায়। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন।

দর্শনার্থী কামাল হোসেন বলেন, ঈদে এবার বড় ধরনের ছুটি পাওয়া গেছে। এই সুযোগে পরিবারের সদস্যদের নিয়ে জাদুঘর এবং শশীলজ দেখতে এসেছি। পরিবারের সদস্যরা খুবই আনন্দ উপভোগ করছে পুরোনো আমলের ঐতিহ্য দেখে। তারা শুধু বইতেই পড়েছে। এবার নিজ চোখে দেখে খুবই আনন্দ উপভোগ করছে। 

দর্শনার্থী কল্পনা আক্তার জানান, শশীলজে এলে দুটি জিনিস একসঙ্গে দেখা যায়। জাদুঘরে রাখা জমিদার আমলের অনেক পুরনো জিনিস ও স্মৃতিচিহ্ন। এ ছাড়া শশীলজ একটি দেখার মতো দর্শনীয় স্থান হয়ে উঠেছে। পরিবারের সদস্যদের নিয়ে এখানে আসার মতো জায়গা।

জাদুঘরের ফিল্ড কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, ঈদের পরদিন থেকে জাদুঘর ও শশীলজ দর্শনার্থীদের জন্য খোলা রয়েছে। প্রতিদিন গড়ে এক হাজার দর্শনার্থী এখানে এসে ঘুরে যাচ্ছেন।

তিনি আরও জানান, জাদুঘর ও শশীলজ উন্নয়নে নতুন কর্তৃপক্ষ বড় আকারের একটি প্রকল্প হাতে নিয়েছে। আশা করা যাচ্ছে আগামী জুলাই মাসেই উন্নয়ন কাজ শুরু হবে। প্রকল্পের কাজ শেষ হলে জাদুঘর ও শশীলজ সৌন্দর্য বৃদ্ধি পাবে, দর্শনার্থীদের জন্য সুযোগ সুবিধা বাড়বে।

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী