থান‌কোয়াইন ঝরনায় পড়ে এক পর্যটক নিহত, নি‌খোঁজ ২

বান্দরবান প্রতিনিধি
১২ জুন ২০২৫, ১৪:৪২ আপডেট : ১২ জুন ২০২৫, ১৪:৪২

বান্দরবানের আলীকদ‌মের থান‌কোয়াইন ঝরনায় পড়ে তিন পর্যটক নিখোঁজ হয়েছেন। প‌রে সকালে আলীকদ‌মের মাতামুহুরি নদী থেকে একজনের লাশ উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে আলীকদ‌মের থান‌কোয়াইন ঝরনায় এ ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম শেখ জুবাইরুল ইসলাম। সে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও পর্যটকরা জানান, ১৯ জনের এক‌টি টিম বান্দরবানের আলীকদ‌মের থান‌কোয়াইন ঝরনা দেখ‌তে যায়। সেখানে গোসল কর‌তে নেমে তিন পর্যটক ঝরনায় পড়ে নি‌খোঁজ হন। প‌রে সকালে আলীকদ‌মের ১নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাজার পাড়ার তাহের মল্লিকের জমির পাশে মাতামুহুরি নদীর পানিতে এক‌টি লাশ ভেসে এলে পুলিশ গি‌য়ে একটি লাশ উদ্ধার ক‌রে। টিমের বাকি পর্যটকরা লাশ দেখে টিমের সদস্য বলে শনাক্ত ক‌রে। তবে এখনও দুই পর্যটক নিখোঁজ।

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রি‌নি বিষয়‌টি নিশ্চিত ক‌রে বলেন, সকালে এক পর্যটকের লাশ নদী থেকে উদ্ধার হ‌য়ে‌ছে। এখনও দুই জন নি‌খোঁজ রয়েছে বলে জেনেছি। এখনও পুরো বিষ‌য়ে নিশ্চিত হওয়া যায়নি। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা বিস্তারিত খোঁজ নিচ্ছে। খোঁজ নেওয়ার পর বিস্তারিত জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
৬৫ হাজার টাকায় থাইল্যান্ড ভ্রমণ!
‘টুপটুপ রিসোর্টের অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না, সতর্কও করা হয়েছিল’
শরতে ঘুরে আসুন পর্তুগালের লিসবন, উপভোগ করুন নদী ও সূর্যাস্ত
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে