নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৫, ২০:১৭আপডেট : ১২ জুন ২০২৫, ২০:৩৫

আহমেদাবাদে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানে নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে এয়ারলাইনটির মালিক টাটা গ্রুপ।

বৃহস্পতিবার এক্স-এ দেওয়া এক বিবৃতিতে টাটা গ্রুপ জানিয়েছে, নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশের পাশাপাশি আহতদের চিকিৎসা খরচও বহন করা হবে। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মেডিক্যাল ছাত্রাবাসটি পুনর্গঠনে সহায়তা করবে তারা।

বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক মুহূর্তে আমাদের শোকের গভীরতা ভাষায় প্রকাশ করার উপায় নেই। আমরা নিহতদের পরিবারের পাশে আছি এবং ক্ষতিগ্রস্ত সবার পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব সহায়তা দেবো।

বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের মেঘানিনগর এলাকায় এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই মেডিক্যাল ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের বিমানটি লন্ডনের গ্যাটউইক যাচ্ছিল। এতে ২৪২ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে বেশির ভাগই ভারতীয় ও ব্রিটিশ নাগরিক।

সূত্র: বিবিসি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
নিখোঁজের ১৫ বছর পর মায়ের বুকে আনজু, কোথায় ছিলেন এতদিন?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
সর্বশেষ খবর
নবায়নযোগ্য জ্বালানিতে দেড় হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার, সুদের হার ৬ শতাংশ 
নবায়নযোগ্য জ্বালানিতে দেড় হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার, সুদের হার ৬ শতাংশ 
৫ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, কমবে কবে?
৫ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, কমবে কবে?
আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে