ময়মনসিংহে সর্বোচ্চ বৃষ্টিপাত, তলিয়ে গেছে মাঠ-ঘাট

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ জুলাই ২০২৫, ১১:৪৩আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১১:৪৩

চলতি বছরে বর্ষা মৌসুমে গেলো ২৪ ঘণ্টায় ময়মনসিংহে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

এই তথ্য নিশ্চিত করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত আবহাওয়া অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, চলতি বর্ষা মৌসুমে গেলো ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৮৮ মিলিমিটার। এর আগে গত ১ জুন ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয় রেকর্ড করা হয়েছে।

এদিকে, ভারী বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গ্রামগঞ্জেও পানি ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষকে দলবেঁধে মাছ ধরায় নেমেছে পড়তে দেখা গেছে। বৃষ্টির কারণে শিক্ষার্থীরা সকালে স্কুল-মাদ্রাসা এবং কলেজে যেতে পারেনি।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি