পুলিশ পাহারায় ময়মনসিংহে এনসিপির প্রতিবাদ সমাবেশ

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ জুলাই ২০২৫, ২১:৪৪আপডেট : ১৭ জুলাই ২০২৫, ২১:৫৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ময়মনসিংহে পুলিশি পাহারায় প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৫টার পর ময়মনসিংহ টাউন হল জুলাই চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে প্রতিবাদ সমাবেশস্থলে ১০ থেকে ১২ জন এনসিপির নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। আর এই সমাবেশ স্থলে অর্ধশত পুলিশের উপস্থিতি ছিল। চারদিক থেকে পুলিশ পাহারা দিয়ে সমাবেশ করার সুযোগ দেয় এনসিপি নেতাকর্মীদের।

সমাবেশে নেতা কর্মীরা অংশ না নেওয়ার প্রসঙ্গে ময়মনসিংহ জেলা এনসিপির সদস্য মাহমুদুর রহমান সোহেল জানান, জেলায় যেসব কমিটি দেওয়া হয়েছে, সেগুলোতে জুলাই বিপ্লবে আন্দোলনে সামনের সারির নেতা কর্মীদের রাখা হয়নি। এ কারণে প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা অংশ নেয়নি।

তিনি আরও জানান, দ্রুতই উপজেলা এবং ইউনিয়ন কমিটি গঠন করা না গেলে নেতাকর্মীদের ধরে রাখা সম্ভব হবে না। জুলাই বিপ্লবে যারা সক্রিয়ভাবে অংশ নিয়েছিল যোগ্যতা অনুযায়ী তাদের পদে আনা গেলে দল শক্তিশালী হবে।

/এফআর/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি