ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের প্রতিবাদে শৃঙ্খলা ভঙ্গ, ১৫ নারী শিক্ষার্থী বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ জুলাই ২০২৫, ২১:১২আপডেট : ২৩ জুলাই ২০২৫, ২১:১২

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জুলাই-৩৬ হলের (পূর্বনাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল) নাম পরিবর্তনের প্রতিবাদে আন্দোলনের সময় উচ্ছৃঙ্খল আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৫ জন নারী শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে হল ও একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে আন্দোলন করেন ওই হলের কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাদের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে গত ১৩ জুলাই ‘বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন’ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘অর্ডিনেন্স ফর স্টুডেন্টস ডিসিপ্লিন’-এর ১৩নং ধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের দায়ে অপরাধের শুরুত্ব বিবেচনা করে বিভিন্ন অনুষদের ১৫ জন নারী শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এর মধ্যে মধ্যে চার জনকে একাডেমিক কার্যক্রম ও হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে, দুজনকে একাডেমিক কার্যক্রম থেকে ছয় মাস ও হল থেকে এক বছর বহিষ্কার, ছয় জনকে ছয় মাসের জন্য একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার, একজনকে আজীবন হল থেকে বহিষ্কার, দুজনকে ছয় মাসের জন্য শুধু হল থেকে বহিষ্কার করা হলো।

/এএম/
সম্পর্কিত
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি