সব শ্রেণির মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হবে: নাহিদ ইসলাম

নেত্রকোনা প্রতিনিধি
২৭ জুলাই ২০২৫, ১৪:৫৩আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৪:৫৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘তরুণদের উদ্দেশ্যেই আমাদের জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। তরুণদের ক্ষমতায় আনার মাধ্যমেই সব শ্রেণির মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হবে।’

আজ রবিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১২টায় নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জুলাই অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর সবচেয়ে বড় গণ-অভ্যুত্থান বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনার সময় দেশের টাকা লুট করে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমরা দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছি। এই পদযাত্রা দেশের একটি নতুন সংবিধানের জন্য, এই পদযাত্রা গণ-পরিষদের নিবার্চনের জন্য; যে নিবার্চনের মাধ্যমে সাধারণ মানুষ বাংলাদেশের আগামীর সংবিধান নির্ধারণ করবে।’

এ সময় তিনি নেত্রকোনার নানা সমস্যার কথা তুলে ধরেন এবং আগামীতে এনসিপি ক্ষমতায় গেলে এ সকল সমস্যা সমাধান করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ অন্যান্যরা।

এদিন দলটির পক্ষ থেকে জনদুর্ভোগ ও চলমান এইচএসসি পরীক্ষার কথা মাথায় রেখে পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের