নেত্রকোনায় এনসিপির সমাবেশে বাবরকে নিয়ে ‘কটূক্তির’ প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি
২৯ জুলাই ২০২৫, ১৬:৫০আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৬:৫০

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটোয়ারীর ‘কটূক্তির’ প্রতিবাদে বাবরের নিজ জেলা নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জেলা শহরের বড় বাজার এলাকায় সচেতন আলেম ও ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খেলাফত আন্দোলনের সহকারী কেন্দ্রীয় মহাসচিব গাজি আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সভাপতি রাজু আহমেদ, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, যুবদল নেতা রফিকুল ইসলাম, হেফাজত ইসলামের সদস্যসচিব মাজাহারুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ‘গত ২৭ জুলাই এনসিপির পদযাত্রা সমাবেশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিরূপ মন্তব্যসহ কটূক্তি করেন নাসিরউদ্দীন পাটোয়ারী। যে মামলাটির নিষ্পত্তি হয়ে গেছে সেই মামলার কথা উল্লেখ করে আদালতকে অবমাননা করেছেন। বাবর ভাই এই অঞ্চলের জনমানুষের নেতা। তিনি যেভাবে ফ্যাসিবাদের জুলুম নির্যাতন সহ্য করেছেন তা আর কেউ করেননি। দ্রুততম সময়ের মধ্যে নাসিরউদ্দীন পাটোয়ারীকে তার বক্তব্য প্রত্যাহার করে জনতার কাছে ক্ষমা চাইতে হবে। না হলে বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা দফায় দফায় কর্মসূচি পালন করবেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী