ছাত্রী হোস্টেল থেকে এমবিবিএস শিক্ষার্থীর লাশ উদ্ধার, পাশে চিরকুট

ময়মনসিংহ প্রতিনিধি
১২ আগস্ট ২০২৫, ২১:৫৮আপডেট : ১২ আগস্ট ২০২৫, ২১:৫৮

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ছাত্রী হোস্টেল থেকে শরিফা ইয়াসমিন সৌমা নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা আড়াইটার দিকে মেডিক্যাল কলেজের ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া শরিফা ইয়াসমিন সৌমা খুলনার খালিশপুর গ্রামের তায়েদুর রহমানের মেয়ে। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষে শরীরে ইনজেকশন প্রয়োগের মাধ্যমে আত্মহত্যা করেন সৌমা। এর আগে ৪-৫ পৃষ্ঠার একটি চিরকুট লেখেন সৌমা। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ইনজেকশন ও সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, সৌমা দীর্ঘদিন ধরে পড়াশোনা ও ব্যক্তিগত জীবনের মানসিক চাপে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এ চাপ থেকেই আত্মহত্যা করেছে সৌমা। লাশের পাশ থেকে পাওয়া চিরকুটে সৌমা মানসিক চাপ ও নানা কষ্টের কথা লিখেছেন। সৌমার পরিবার লাশ নিতে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছে।

এ বিষয়ে জানতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার নাজমুল আলম খানের সঙ্গে ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী