শেরপুরে ভিমরুলের কামড়ে ১৬ শিশুশিক্ষার্থী আহত

শেরপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৫, ০৮:৩৪আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৮:৪৪

শেরপুর সদর উপজেলার শেরপুর সরকারি ভিক্টোরিয়া অ্যাকাডেমির অন্তত ১৬ শিক্ষার্থী ভিমরুলের কামড়ে আহত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের নতুন ভবনের তৃতীয় তলায় পঞ্চম শ্রেণির ক্লাস চলাকালে হঠাৎ একঝাঁক ভিমরুল শিক্ষার্থীদের আক্রমণ করে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর সরকারি ভিক্টোরিয়া অ্যাকাডেমির সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, দিবা শাখার পঞ্চম শ্রেণির ক্লাস শুরুর আগেই এই ঘটনা ঘটে। পরে আহতদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যারা অল্প আহত হয়েছে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছে। তবে কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, এর আগে একাধিকবার ভিমরুলের বিষয় শিক্ষকদের অবহিত করা হলেও স্কুল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।

শেরপুর ভিক্টোরিয়া অ্যাকাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছা বেগম বলেন, ‘আহত শিক্ষার্থীদের সকল চিকিৎসার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ বহন করবে।’

এ ব্যাপারে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা বলেন, ‘পাঁচ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। দ্রুতই তারা বাড়ি ফিরতে পারবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের