শেরপুরের নকলায় একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

শেরপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০২৫, ১৬:০২ আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৬:২৮

শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গঠিত উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পদত্যাগকারীদের মধ্যে ৫ জন যুগ্ম সমন্বয়কারী এবং ১০ জন সদস্য আছেন।

যুগ্ম সমন্বয়কারীরা হলেন- মমিনুল ইসলাম, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, রাশিদুল জামান ও জসীম উদ্দীন। সদস্যরা হলেন- দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম।

বুধবার (২০ আগস্ট) দুপুরে এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া বলেন, ‘এটি একটি ষড়যন্ত্র, যা দ্রুতই উন্মোচন করা হবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির একজন অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য ব্যক্তি। এ অবস্থায় আত্মবিশ্লেষণের পর আমরা স্বেচ্ছায় ও সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে পদত্যাগকারী যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, ‘নকলায় যে কমিটি দেওয়া হয়েছে, সেখানে প্রধান সমন্বয়কারীকে নিয়ে নানা অভিযোগ আছে। এ ছাড়া এনসিপির ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন করা হয়নি। তাই এ কমিটি থেকে আমরা ১৫ জন পদত্যাগ করেছি। এসব পদত্যাগপত্র এনসিপির কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত ১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরে অনুমোদিত হয় নকলা উপজেলা এনসিপির ৩২ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি। এতে মো. হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী করা হয় এবং ১০ জনকে যুগ্ম সমন্বয়কারী ও ২১ জনকে সদস্য রাখা হয়।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
দিল্লির দমনপীড়নের পর সারা দেশে বিক্ষোভের ঘোষণা সিজেপির
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার