বোনের জন্য ওষুধ কিনতে যাওয়ার পথে প্রাণ গেলো তরুণের

শেরপুর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৩

শেরপুরের চর মোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকায় আশিক মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী ওষুধ কিনতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহত আশিক মুন্সিরচর গ্রামের মো. বাদল মিয়ার ছেলে এবং চর মোচারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম খোরশেদুজ্জামানের ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর) রাতের দিকে বোনের জন্য ওষুধ কিনতে আশিক মোটরসাইকেল নিয়ে নন্দির বাজার যাচ্ছিলেন। পথে কেন্দুয়ারচর এলাকার পাকা সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ‘ভ্যানগাড়ির’ সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুন্সিরচর এলাকার ইউপি সদস্য সাজু মিয়া বলেন, ‘আমরা রাত ১১টার দিকে বাজারে বসে ছিলাম। এ সময় একজন দোকানদার দোকান বন্ধ করে নন্দির বাজার যাওয়ার পথে রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহ উদ্ধার করে আশিকের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। যেখানে মরদেহ ছিল সেখানে কিছু কাঠের আসবাবপত্র পড়ে থাকতে দেখা গেছে।’

শেরপুর সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে আশিকের মৃত্যু হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী