নারকেল গাছে ওঠে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৫, ০৮:২০ আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:২০

নেত্রকোনার কেন্দুয়ায় নারিকেল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত উল্লাহ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার সরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় নারিকেল গাছের ওপর থেকে মরদেহ উদ্ধার করে।

সিফাত উল্লাহ উপজেলার বলাইশিমুল ইউনিয়নের শহীদুল্লাহ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিফাত সকালে নারকেল পাড়ার জন্য গাছে ওঠে। এ সময় হাতে থাকা বঁটি দিয়ে একটি কাঁচা ডাল কাটতে কোপ দেয় সে। পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারের মধ্যে বঁটির কোপ পড়ে। এতে সঙ্গে সঙ্গে গাছটি বিদ্যুতায়িত হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় সিফাত।

খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ওই কিশোরের মরদেহ নারকেল গাছ থেকে নামিয়ে আনে। সিফাতের এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সরাপাড়া গ্রামে নারকেল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত নামের এক কিশোর মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় কিশোরের মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। কেন্দুয়া থানায় একটি অপমৃত্যুর (ইডি) মামলা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে-নাসিমা খানের দাফন কোন দিন
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার