থানার পাশে মুদিদোকানিকে গলা কেটে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৫, ১২:০৬ আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১২:০৬

নেত্রকোনার মোহনগঞ্জে থানার মাত্র ১৫০ গজ দূরে নারায়ণ পাল (৪০) নামে এক মুদিদোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে পৌর শহরের দক্ষিণ দৌলতপুর এলাকার থানার মোড়ে তার নিজ দোকান ‘নারায়ণ স্টোর’-এর ভেতর এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নারায়ণ পাল পৌর শহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে থানার মোড়ে মুদি ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১১টার দিকে এক ক্রেতা দোকানের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করলে নারায়ণ পালের রক্তাক্ত গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে আশপাশের বিভিন্ন দোকান ও ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মোহনগঞ্জ মনিহারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা বলেন, ‌‘এমন নৃশংস হত্যাকাণ্ডে আমরা হতবাক। প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যাতে আর কোনও ব্যবসায়ীর সঙ্গে এমনটি না ঘটে।’

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
চার সন্তানই বিদেশে, বাড়িতে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার