মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করার পর পুলিশের ওপর হামলা

জামালপুর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৫, ১২:২৭ আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১২:২৭

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় এক এসআইসহ দুই জন আহত হয়েছেন। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছে পৌর শহরের সওদাগর পাড়া এলাকায়।

বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ পৌর শহরের সওদাগর পাড়া এলাকার সুরুজ আলীর ছেলে লিটন মিয়ার (৪৫) বাড়িতে অভিযান চালিয়ে লিটন মিয়াকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে।

পুলিশ লিটন মিয়াকে আটক করে নিয়ে যাওয়ার সময় তার বাড়ির লোকজন ওপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশের কাছ থেকে লিটন মিয়াকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

এ সময় হামলায় এসআই রাসেল আহামেদ, কনস্টেবল আমিরুল ইসলাম আহত হন।
তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

পুলিশের ওপর হামলা ও মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী লিটন মিয়া, তার মা ফিরোজা বেগম ও ওই এলাকার রিপন মিয়া নামে তিন জনকে আটক করা হয়।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দানকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

/এফআর/
সম্পর্কিত
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
পুলিশ সদস্যের ওপর হামলার পর গোপন নির্দেশনা, ফাঁস হলো কীভাবে?
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার