বাবা-মাকে ‘হত্যা করে’ লাশ বসতঘরে পুঁতে রাখে ছেলে

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৫, ১৮:২৫ আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৮:৩২

ময়মনসিংহের ত্রিশালে বাবা-মাকে হত্যা করে বসতঘরে লাশ পুঁতে রাখার অভিযোগে ছেলে রাজু মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে তাকে আটক করে ত্রিশাল থানা পুলিশ। 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুরুল আলম জানান, ত্রিশাল উপজেলার বাঁশতলী গ্রামের মোহাম্মদ আলী এবং রানোয়ারা বেগমকে হত্যা করে লাশ বসতঘরে পুঁতে রাখে ছেলে রাজু মিয়া। গতকাল বুধবার বেলা ১১টার দিকে রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যা এবং ওই দিন দিবাগত রাত ২টার দিকে মোহাম্মদ আলীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে তাদের ছেলে রাজু মিয়া। পরে তাদের দুজনের লাশ ঘরের ভেতরের একটি রুমে মাটি খুঁড়ে চাপা দেয়।

প্রতিবেশীরা হত্যার বিষয়টি পুলিশকে জানায়

তিনি আরও জানান, রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যার পর লাশ বসতঘরের একটি রুমে লুকিয়ে রাখা হয় পরে পাশের বাড়ি থেকে একটি কুড়াল এনে গভীর রাতে রাজু তার বাবাকে হত্যা করে। বৃহস্পতিবার সকালে তাদের দুজনের লাশ মাটি চাপা দেয়। 

ওসি জানান , বিয়ের পর রাজু বেকার হয়ে পড়ে। এ নিয়ে সংসারে অশান্তি চলছিল। রাজুর ১১ মাস বয়সী একটি মেয়েসন্তান রয়েছে। প্রায় সময় টাকাপয়সা নিয়ে বাবা-মায়ের সঙ্গে তার ঝগড়া হতো। স্থানীয়রা হত্যার বিষয়টি থানায় জানালে আজ বিকালে রাজুকে আটক করা হয়। পরে আটক রাজুর স্বীকারোক্তিতে লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার