‘এনসিপি শক্তিশালী ২ রাজনৈতিক দলের মধ্যে একটি হিসেবে নির্বাচনে অংশ নেবে’

জামালপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৫, ১৬:৫৩আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৬:৫৩

জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘এনসিপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কেন্দ্রিক আলোচনা করছে। আগামী সংসদ নির্বাচনে এনসিপি এককভাবে বা জোটগতভাবেও যেতে পারে। যদি জোট হয় তাহলে সমঝোতা হবে, এনসিপি নামেই নির্বাচন করবে এবং প্রত্যাশিত শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে। খুব দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক কাঠামো তৈরির মধ্য দিয়ে এনসিপি সাংগঠনিক শক্তিমত্তা সর্বোচ্চ বৃদ্ধি করে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে এনসিপি বাংলাদেশের শক্তিশালী দুইটি রাজনৈতিক দলের মধ্যে একটি হিসেবে অংশগ্রহণ করবে।’

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জামালপুর জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘এনসিপি মনে করে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় উচ্চকক্ষে পিআর হতে পারে। আমরা মনে করি উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামী দিনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষে পিআর হবে কি না। কিন্তু এই মুহূর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাস্তবতায় এনসিপির স্পষ্ট অবস্থান- আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে পিআরের পক্ষে নই।’

তিনি বলেন, ‘বিচার, সংস্কার, জুলাই সনদ এই কার্যক্রমগুলোর সন্তুষ্টিমূলক অগ্রগতি হওয়ার পরে গণতান্ত্রিক ধারায় ফিরতে আমরা একটি স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করছি। নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণের জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে দাঁড় করানোর কাজ চলছে। সাংগঠনিকভাবে এনসিপি যত শক্তিশালী হবে আগামী নির্বাচনে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার যে হার সেটি বৃদ্ধি পাবে।’

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান। এ সময় এনসিপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী