নদীতে একসঙ্গে গোসল করতে নামা ৩ শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ দুই

জামালপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৫, ২১:১৩ আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ২১:৩০

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে একসঙ্গে গোসল করতে নেমে ডুবে গেছে ৫ শিশু। এর মধ্যে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি দুই জন এখনও নদীতে নিখোঁজ রয়েছে।

তিন জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি গ্রামের আনার সরকার বাড়ির ঘাটের পাশে ঝিনাই নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন- প্রিক্যাডেট কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হোসেন ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নরিন।

এ ঘটনায় দুই শিশু এখনও নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ৬ শিশু একসঙ্গে ঝিনাই নদীতে গোসল করতে নামে। এ সময় ইয়াসিন নামে এক শিশু সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় চর ভাটিয়ানি গ্রামের চলছে আহাজারি।

/এফআর/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
চার সন্তানই বিদেশে, বাড়িতে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার