ডেঙ্গু রোগীর যথাযথ চিকিৎসা চেয়ে ময়মনসিংহ হাসপাতালের পরিচালককে স্মারকলিপি

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৫, ১৯:১১আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১৯:১১

ডেঙ্গু রোগীর যথাযথ চিকিৎসার দাবিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে জেলা সিপিবির নেতৃত্বে স্মারকলিপি দেওয়া হয়েছে। রবিবার সকালে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌসের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় জেলা সিপিবির সভাপতি এমদাদুল হক মিল্লাতসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, সারা দেশের পাশাপাশি ময়মনসিংহ নগরে ডেঙ্গুর বিস্তার বেড়েছে। নগরের বিভিন্ন মহল্লায় প্রতিদিন অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেকে মৃত্যুবরণও করছেন। আমরা বিশ্বাস করি, এই দুর্যোগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সেবার সর্বোচ্চ সদিচ্ছা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। তবে বাস্তবতা হচ্ছে, এমনিতেই সক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগীর ভিড়ে হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে। অনেক রোগী ভর্তি করা যাচ্ছে না, আবার রোগী ভর্তি হওয়ার পরও ওয়ার্ড এবং সিট না থাকায় হাসপাতাল থেকে রোগী ছুটি দিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। জটিলতা দেখা দিলে সরকারি হাসপাতাল ছাড়া ময়মনসিংহে ডেঙ্গু রোগের চিকিৎসার যেহেতু আর কোনও সুযোগ নেই, সেহেতু হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার সীমাবদ্ধতা নিয়ে নাগরিক হতাশা প্রকট হচ্ছে। এ অবস্থায় হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ওয়ার্ড স্থাপন করে যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। 

উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। 

/এএম/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে