আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির প্রার্থীকে শোকজ

জামালপুর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪

জামালপুর-৫ (সদর) আসন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সোমবার নির্বাচন অনুসন্ধান কমিটির পক্ষে জামালপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ (অর্থঋণ) আদালতের বিচারক মো. ইকবাল মাহমুদ এই নোটিশ দেন।

আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় সশরীর উপস্থিত হয়ে ওয়ারেছ আলীসহ তিন জনকে নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে। ওয়ারেছ আলীর পাশাপাশি আরও যাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তারা হলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান (রুমেল) এবং জামালপুর শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় জামালপুর দিনকাল পত্রিকার প্রকাশক মো. আরজু আকন্দ।

নোটিশ থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনের নির্বাচনী এলাকায় শাহ মো. ওয়ারেছ আলীর পক্ষে খন্দকার আহসানুজ্জামান ও মো. আরজু আকন্দ আঞ্চলিক জামালপুর দিনকাল পত্রিকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিজ্ঞাপন প্রচার করা হয়। এ কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি-৩ ও বিধি-১৮ এর ‍সুস্পষ্ট লঙ্ঘন। এ অভিযোগের বিষয়ে কেন জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, সে বিষয়ে আগামী শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জামালপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ (অর্থঋণ) আদালতের বিচারক মো. ইকবাল মাহমুদের কার্যালয়ে সশরীর উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

বিএনপির মনোনীত প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী বলেন, ‘ওই পত্রিকায় বিজ্ঞাপন ছাপানোর বিষয়টি আমি জানিই না। আমার দলের কোনও নেতাও বিষয়টি জানেন না। কীভাবে বিজ্ঞাপনটি ছাপা হয়েছে, বিষয়টি খোঁজ নিচ্ছি। সেটার দায়তো আমার না। তারপরও যেহেতু ব্যাখ্যা চাওয়া হয়েছে, আমি সেটি দেবো।’

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী বলেন, ‘নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, করতে আমরা বদ্ধপরিকর। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি। আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

 

/এএম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি