বিএনপির সাবেক এমপিসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

ময়মনসিংহ প্রতিনিধি 
০৩ জানুয়ারি ২০২৬, ০১:৫৮আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০১:৫৮

ময়মনসিংহের তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। 

শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালের সম্মেলন কক্ষে ময়মনসিংহ-১, ২ ও ৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

এর মধ‍্যে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট- ধোবাউড়া) আসন থেকে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মুহাম্মদ রাশেদুল হক ঋণখেলাপি হওয়ায় ও মামলার তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

ময়মনসিংহ-২ (ফুলপুর- তারাকান্দা) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তবে আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী না দেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারের মনোনয়ন বাতিল করা হয়। এই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু বকর সিদ্দিক চালানের মূল কপি ও মোট ভোটারের ১ শতাংশ সমর্থন সূচক কাগজপত্র দিতে না পারায় তার মনোনয়নও বাতিল করা হয়।

প্রসঙ্গত, শাহ শহীদ সারোয়ার ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ময়মনসিংহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে ‘বিতর্কিত’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে সাত জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। তবে যাচাই-বাছাইয়ে বাংলাদেশ নেজামে পার্টির মনোনীত প্রার্থী মাওলানা মো. আবু তাহের খান হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য ও সম্পদের বিবরণী না দেওয়ায় মনোনয়ন বাতিল হয়। একইসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শরিফুল ইসলাম মনোনয়নপত্রে স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী না থাকায় তারও মনোনয়ন বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ আসনে বিএনপি, বিএনপির স্বতন্ত্র ও জামায়াতের প্রার্থীসহ আট জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ময়মনসিংহ-২ আসনে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীসহ সাত জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া ময়মনসিংহ-৩ আসনে বিএনপি, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র ও জামায়াতসহ পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ময়মনসিংহ-১,২ ও ৩ আসনে ২৫টি মননোয়নপত্রের মধ্যে নানা ত্রুটি থাকায় পাঁচটি বাতিল করা হয়েছে। তবে এই আদশের সার্টিফাইট কপি সংগ্রহ করে সংশ্লিষ্ট প্রার্থীরা আপিল করতে পারবেন।

/এএম/এমকেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের