জামালপুরে জামায়াতের প্রার্থীসহ ১২ জনের মনোনয়ন বাতিল

জামালপুর প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৪

জামালপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫টি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিনে তিন আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী মনোনয়ন যাচাই-বাছাই শেষে তিনটি আসনের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ও ১২ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন।

যাচাই-বাছাইয়ে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির এ কে এম ফজলুল হক, স্বতন্ত্র পার্থী অর্ণব ওয়ারেস খান, মীর শরিফ হাসান লেনীন, জাতীয় পার্টির মোস্তাফা আল মাহমুদের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির সুলতান মাহমুদ বাবু, জামায়াতের সামিউল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ সিরাজী, জাতীয় পার্টির মীর সামসুল আলম, গণঅধিকার পরিষদের রুবেল মিয়া, গণসংহতি আন্দোলনের ফিদেল নঈমের মনোনয়ন বৈধ করা হয়েছে।

জাতীয় পার্টির আনোয়ার হোসেন, স্বতন্ত্র পার্থী শরিফুল ইসলাম খান, বিএনপির শওকত হাসান মিয়া, স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমানের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোস্তফিজুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, গণঅধিকার পরিষদের লিটন মিয়ার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবুর রহমান আজাদী, স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু, এস এম শাহীনুর রহমানের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

রবিবার জামালপুর-৪ ও ৫ আসনের যাচাই-বাছাই হবে।

/এফআর/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি