৩০ টাকার চাঁদা ৭০, প্রতিবাদে মহাসড়ক অবরোধ অটোচালকদের

ময়মনসিংহ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৫ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৫

অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। রবিবার ত্রিশাল উপজেলার একটি ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

পুলিশ ও বিক্ষোভকারী সূত্রে জানা গেছে, ত্রিশাল উপজেলা থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ গেট পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। অটোরিকশাগুলোকে দৈনিক ৩০ টাকা করে চাঁদা দিতে হতো। মো. দুকুল ও তার দুই সহযোগী মো. রফিক ও মো. রতন নামের তিন জন এই চাঁদা তোলে। আজ সকালে ত্রিশাল থেকে মো. ফয়সাল নামের একজন চালক অটোরিকশা নিয়ে মেডিক্যাল গেট এলাকায় এলে তার কাছে ৭০ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি এর প্রতিবাদ করেন। তখন তাকে সেখান থেকে যাত্রী তুলতে ও দাঁড়াতে দেওয়া হয়নি। এরপর তিনি ত্রিশালে গিয়ে অন্য চালকদের বিষয়টি জানান। সকাল ১০টার দিকে অটোরিকশার চালকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অতিরিক্ত চাঁদা বন্ধের দাবিতে তারা স্লোগান দিতে থাকেন। এ সময় মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজ সৃষ্টি হয়। পরে বেলা ১১টার দিকে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

অটোরিকশাচালকরা জানান, অতিরিক্ত চাঁদাবাজির কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিভিন্ন পয়েন্টে এভাবে টাকা দিয়ে সড়কে অটোরিকশা চালানো কঠিন হয়ে পড়বে। তাই সব ধরনের চাঁদা বন্ধের দাবি জানান তারা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘মেডিক্যাল কলেজ গেট এলাকায় ৩০ টাকা চাঁদার বদলে আজ ৭০ টাকা দাবি করলে এ ঘটনা শুরু হয়। যারা চাঁদা তুলতো, তাদের আমরা শনাক্ত করতে পারিনি। রাজনৈতিক কোনও পরিচয় আছে কিনা, জানি না। চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
শ্রীপুরে প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-মিছিল
গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, ছুটি ১২ কারখানা
আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ কারখানা
সর্বশেষ খবর
এনভিডিয়া কেলেঙ্কারি: এশীয় এআই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
এনভিডিয়া কেলেঙ্কারি: এশীয় এআই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি
স্তন ক্যানসারের নতুন ওষুধ অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
স্তন ক্যানসারের নতুন ওষুধ অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
খাতা পুনর্নিরীক্ষণে দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাস ৪১৮ শিক্ষার্থী
খাতা পুনর্নিরীক্ষণে দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাস ৪১৮ শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
জুলাই আন্দোলনে হারিয়েছেন চোখ, আজ টোল আদায়কারীর ঘুষিতে জুলাইযোদ্ধার মৃত্যু
জুলাই আন্দোলনে হারিয়েছেন চোখ, আজ টোল আদায়কারীর ঘুষিতে জুলাইযোদ্ধার মৃত্যু