সাবেক কাউন্সিলর ও তার স্ত্রীকে বেঁধে বাসায় ডাকাতি

জামালপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৯

জামালপুরে গভীর রাতে সাবেক কাউন্সিলর সৈয়দ আব্দুল আল মাসুদ (৭০) ও তার স্ত্রী রোজিনা বেগমকে (৬০) অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের জঙ্গলপাড়া মিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

সাবেক কাউন্সিলর সৈয়দ আব্দুল আল মাসুদ জানান, গত রাত অনুমানিক ২টার দিকে তার বাসার দরজা ভেঙে মুখে কালো মুখোশ পরে ঘরে প্রবেশ করে ১৮-১৯ বছর বয়সী ৪ ডাকাত। পরে তার এবং তার স্ত্রী রোজিনা বেগমের হাত-পা ও মুখ বেঁধে বাসার আলমারি ও বিভিন্ন আসবাবপত্র ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সময় ডাকাতদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হাতে আঘাত পান তিনি। পরে তারা চলে গেলে রাত ৩টার দিকে তার স্ত্রী এবং তিনি হাত-পা, মুখ ও চোখের বাঁধন খুলে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি