কালোবাজারে বিক্রি, ৩ হাজার ৫৩ লিটার পেট্রলসহ আটক ৭

জামালপুর প্রতিনিধি 
২৫ মার্চ ২০২৬, ২০:০৭আপডেট : ২৫ মার্চ ২০২৬, ২০:০৭

জামালপুরে কালোবাজারে বিক্রির সময় ৩ হাজার ৫২ লিটার পেট্রল তেলসহ সাত জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। বুধবার (২৫ মার্চ) সকালে সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি বাজার থেকে ওই সাত জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- আবদুল হাকিম (৪০), ফুল মিয়া (৩৮), হাফিজুর রহমান (৪০), শাহ আলম (৫০), মারুফ হোসেন (২৫), জগলু মিয়া (৪৫) ও সবুজ মিয়া (৪০)। তাদের মধ্যে একজনের বাড়ি বগুড়ায়। বাকিরা জামালপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

স্থানীয় লোকজন বলছেন, সারা দেশের মতো জামালপুরেও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এতে বিভিন্ন পাম্পে সীমিত পরিসরে তেল সরবরাহ করা হচ্ছে, কোথাও আবার সরবরাহ বন্ধ রয়েছে। অন্যদিকে পাম্পে অল্প পরিমাণে তেল মিললেও খোলা বাজার ও কালোবাজারে বাড়তি দামে পেট্রল, অকটেন ও ডিজেল বিক্রি হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। একটি অসাধু চক্র জ্বালানি তেলের সংকটকে কাজে লাগিয়ে কেন্দুয়া কালীবাড়ি বাজারে ড্রামে করে পেট্রল তেল মজুত করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে বুধবার সকালে বাজারে অবস্থান নেন তারা। পরে ১৪টি ড্রামে ৩ হাজার ৫২ লিটার পেট্রলসহ সাত ব্যক্তিকে আটক করেন তারা। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‌‘স্থানীয় জনতা তেল জব্দ ও সাত জনকে আটক করেন। পরে পুলিশ পাঠিয়ে তাদের থানায় আনা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের