হজযাত্রীদের বিমান ভাড়া ২০-২৫ হাজার টাকা কমবে: বিমানপ্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি 
০২ মে ২০২৬, ২৩:৩৬আপডেট : ০২ মে ২০২৬, ২৩:৩৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘এবার আমরা বিমান ভাড়া ১২ হাজার টাকা কমিয়েছি। আশা করছি, আগামীতে আরও ২০ থেকে ২৫ হাজার টাকা কমাতে পারবো। এবার হজযাত্রীরা যেভাবে হজে যাচ্ছেন, বিগত ২০ বছরের মধ্যে এত ভালোভাবে হজে যেতে পারেননি তারা।’

শনিবার (২ মে) সন্ধ্যায় জামালপুরের আউয়াল হ্যান্ডবল স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘যেহেতু হাজিরা নিজেদের সর্বস্ব দিয়ে আল্লাহর দরবারে পরিশুদ্ধ হওয়ার জন্য হজ করতে যান, তাই আগামী বছর থেকে এটি আরও সহজ হবে। আমরা ইতোমধ্যে সৌদি আরব সরকারের সঙ্গে কথা বলেছি। আগে যে নুসুক কার্ড ও আইডেন্টিটি কার্ড সংগ্রহ করতে ৮ থেকে ১০ ঘণ্টা বসে থাকতে হতো, এখন আর তা করতে হবে না। এসব কার্ড আমরা বাংলাদেশ থেকেই প্রদান করছি এবং তাদের ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়াও এখান থেকেই সম্পন্ন করা হচ্ছে, যাতে সেখানে গিয়ে অপেক্ষা করতে না হয়। হাজিরা যেন বিমান থেকে নেমেই সরাসরি তাদের গন্তব্যে গিয়ে হজের কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ কাটা বন্ধ হয়েছে। এ ধরনের অভিযোগ আর পাওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা আগামী ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল উদ্বোধন করতে যাচ্ছি। ইতোমধ্যে ১৪টি বিমান ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করা হয়েছে এবং আরও কিছু বিমান আসবে। আমরা আশা করি, বাংলাদেশ বিমান আন্তর্জাতিক মানে উন্নীত হবে।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, ৩-আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, ২-আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন।

/এএম/ 
সম্পর্কিত
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?