মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন মা আদুরি

কুড়িগ্রাম প্রতিনিধি 
২৭ অক্টোবর ২০২৬, ২১:০৬ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ২১:১৫

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ীতে বাসের ধাক্কায় মেয়ের মৃত্যুর পর এবার গর্ভে থাকা সন্তানসহ মারা গেলেন মা আদুরি বালা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের শ্বশুর দুলাল চন্দ্র মালি এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম সদরের কাঁঁঠালবাড়ী বাজারের কাছে বাসের ধাক্কায় নিহত হয় ছয় বছরের শিশু মনিকা মালি। এ ঘটনায় গুরুতর আহত হন তার মা আদুরি বালা (২৩), বাবা অনন্ত মালি (২৬) এবং অটোরিকশার চালক মোজাম্মেল (২৯)। 

গুরুতর আহত আদুরি ও অনন্তকে রাতেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে আদুরি বালা মারা যান।

সোমবার রাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অনন্ত মালি জানান, স্ত্রী ও মেয়েকে নিয়ে তারা লালমনিরহাটের কুলাঘাট এলাকায় শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি কুড়িগ্রাম সদরের ত্রিমোহনীতে ফিরছিলেন। পথে কাঁঠালবাড়ী এলাকায় পিংকি পরিবহনের ঢাকাগামী বাস তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অনন্ত মালির বাবা দুলাল চন্দ্র মালি বলেন, ‘আমার নাতনি কাল রাতে মারা গেছে। বউমা আদুরি বালা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। সে আজ সকালে মারা গেছে। ছেলের অবস্থাও ভালো না। আমাদের সব শেষ হয়ে গেলো। বিচার কার কাছে চাইবো। মামলা করবো কিনা জানি না।’

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
১২ জনের মৃত্যু: ফিটনেস ছাড়াই কীভাবে চলছিল বাসটি, জানে না বিআরটিএ
টুপটুপ রিসোর্টে আগুন ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, হদিস নেই ছাত্রদল নেতার স্ত্রী মুক্তার
সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিলো লরি, নিহত ৫
সর্বশেষ খবর
সুন্দরবনে ‘দাদা ভাই বাহিনীর’ সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’ 
সুন্দরবনে ‘দাদা ভাই বাহিনীর’ সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’ 
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জননিরাপত্তায় আইজিপির বক্তব্য সময়োপযোগী: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
জননিরাপত্তায় আইজিপির বক্তব্য সময়োপযোগী: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
সৌদির ৪ স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুথিদের
সৌদির ৪ স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুথিদের
সর্বাধিক পঠিত
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’