বিকাল থেকে রাত পর্যন্ত এক হাসপাতালেই হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ১২:০০আপডেট : ২৭ জুন ২০২৬, ১২:০০

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এ হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৮ জনে।

শনিবার (২৭ জুন) সকালে চার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার জানান, ময়মনসিংহের হালুয়াঘাটের শাপলা বাজার থেকে আসা ৪ মাস বয়সী মেয়ে শিশু  গত ১৮ জুন হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ জুন)  দুপুরে শিশুটির মৃত্যু হয়।

তিনি জানান, নেত্রকোনার কলমাকান্দা থেকে আসা চার মাস বয়সী ছেলে শিশু গত ১৬ জুন হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে শিশুটি মারা যায়। ময়মনসিংহের ফুলপুরে পলাশকান্দা গ্রাম থেকে আসা তিন মাস বয়সী ছেলে শিশুকে গতকাল শুক্রবার সকালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় শিশুটি মারা যায়। এ ছাড়া সুনামগঞ্জ সদরের মদনপুর গ্রাম থেকে আট মাস বয়সী মেয়ে শিশু গত ৮ জুন হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে শিশুটি মারা যায়।

তিনি আরও জানান, মারা যাওয়া শিশু হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত ছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৯৪ শিশু চিকিৎসাধীন আছে।

/এফআর/
সম্পর্কিত
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ১১১১
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
সর্বশেষ খবর
ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল
ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল
ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন
ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭, শীর্ষে মিরপুর
ভুয়া ওয়ারেন্টে হয়রানি বন্ধে ডাটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
ভুয়া ওয়ারেন্টে হয়রানি বন্ধে ডাটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়