সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বরখাস্ত

ময়মনসিংহ প্রতিনিধি 
০৫ জুলাই ২০২৬, ০২:০৮আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০২:০৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে সরকার উৎখাতের পরিকল্পনা করার অভিযোগে ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যানাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে থাকা দপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। শনিবার বিষয়টি জানাজানি হয়।

বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি নামের একটি টেলিগ্রাম গ্রুপে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ও কার্যক্রম নিষিদ্ধ একটি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ২৬ জুন অনুষ্ঠিত একটি সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন কল্যানাংশু নাহা (ভিডিও/অডিও কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত)। সেখানে তিনি নিজের রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠা করার বিষয়ে করণীয় উল্লেখসহ বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাত করার পরিকল্পনা ব্যক্ত করেন, যা চাকরিবিধির পরিপন্থী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬-এর ধারা ৪৩ (৪) এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) সংবিধি অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্তের স্বার্থে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।’

এ ব্যাপারে রেজিস্ট্রার দফতরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশক্রমে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে চিঠি দেওয়া হয়েছে। এটি তদন্তের জন্য প্রস্তাব করা হয়েছে। তদন্তের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরাসি দুর্গ ভাঙার মিশনে এমবাপ্পেদের মুখোমুখি প্যারাগুয়ে
ফরাসি দুর্গ ভাঙার মিশনে এমবাপ্পেদের মুখোমুখি প্যারাগুয়ে
কনস্টেবল হতে চাওয়া বাচ্চু বিসিএসে পুলিশ ক্যাডারে শীর্ষে, চমকে গেলো সবাই
কনস্টেবল হতে চাওয়া বাচ্চু বিসিএসে পুলিশ ক্যাডারে শীর্ষে, চমকে গেলো সবাই
মৃত দাদির জন্য ওমরাহ করে ফেরার পথে লাশ হলেন যুবক
মৃত দাদির জন্য ওমরাহ করে ফেরার পথে লাশ হলেন যুবক
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বরখাস্ত
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বরখাস্ত
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?