আইন কর্মকর্তা আ.লীগ নেতার অফিসে অস্ত্র-গুলি-পেট্রোল বোমা ও বিদেশি মদ

জামালপুর প্রতিনিধি 
০৭ জুলাই ২০২৬, ১৯:৫৬আপডেট : ০৭ জুলাই ২০২৬, ২০:০০

জামালপুরে সাবেক আইন কর্মকর্তা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ককটেল, পেট্রোল বোমা ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) বিকালে শহরের পাঁচরাস্তার মোড় এলাকার মনোয়ার আলী সুপার মার্কেটের দোতলায় ওই কার্যালয় থেকে এসব উদ্ধার করা হয়।

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় মনোয়ার আলী সুপার মার্কেটের দোতলায় সাবেক আইন কর্মকর্তা আওয়ামী লীগের নেতা কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় দেশীয় তৈরি দুটি পাইপগান, নাইন এমএম পিস্তলের চারটি গুলি, শটগানের চারটি গুলি, ছয়টি ককটেল, দুটি পেট্রোল বোমা এবং ছয়টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ককটেল, পেট্রোল বোমা ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকালে তালা ভেঙে ওই আইনজীবীর অনুপস্থিতিতেই তার কার্যালয়ে প্রবেশ করে পুলিশ। এ সময় কার্যালয়ের ভেতর থেকে এসব আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযানের সময় গণমাধ্যমকর্মী এবং স্থানীয় কয়েকজন ব্যবসায়ীকে সঙ্গে রেখে অভিযান পরিচালনা করে পুলিশ। তবে এ ঘটনায় কামরুল হাসান মনি বা সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

কামরুল হাসান মনি কার্যক্রম নিষিদ্ধ দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের শাসনামলে তিনি আওয়ামী আইনজীবী পরিষদ থেকে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি জামালপুর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন। 

/এএম/ 
সম্পর্কিত
দল হিসেবে অপরাধের সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
এনসিপির সমাবেশে বিস্ফোরণ, রিমান্ডে যুবলীগের দুই নেতাকর্মী
পরাজিত ও বিধ্বস্ত চেহারা দেখাতে কুণ্ঠিত শেখ হাসিনা: তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
ইআইইউ’র বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার পরে কেবল ত্রিপোলি ও দামেস্ক
ইআইইউ’র বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার পরে কেবল ত্রিপোলি ও দামেস্ক
পাবলিক পরীক্ষা আইনের সংশোধনী পাস, ডিজিটাল জালিয়াতিতে ৫ বছরের কারাদণ্ড
পাবলিক পরীক্ষা আইনের সংশোধনী পাস, ডিজিটাল জালিয়াতিতে ৫ বছরের কারাদণ্ড
চামড়া খাতে সংকট কাটাতে সরকারের নতুন পরিকল্পনা
চামড়া খাতে সংকট কাটাতে সরকারের নতুন পরিকল্পনা
এবার রাঙামাটির সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি
এবার রাঙামাটির সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি
সর্বাধিক পঠিত
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ
প্রতিমন্ত্রীর এক চিঠিতে ১৭ দিনের মাথায় সদরঘাট থানার ওসি প্রত্যাহার
প্রতিমন্ত্রীর এক চিঠিতে ১৭ দিনের মাথায় সদরঘাট থানার ওসি প্রত্যাহার
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো