জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম করায় চড়া মাশুল স্কুলছাত্রের

রংপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ১৯:৫৫ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ২০:০০

রংপুরের পীরগঞ্জে এক জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে এক স্কুলছাত্রকে (১৬) গাছে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। 

শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের সুজারকুঠি নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সুজারকুঠি গ্রামের বাসিন্দা আতাউর রহমান মাস্টার টুকুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সহসভাপতি। তার মেয়ে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। একই বিদ্যালয়ের একই শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন আতাউর মাস্টার ও তার স্বজনেরা।

স্থানীয়দের অভিযোগ, এ অভিযোগের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে আতাউর মাস্টারের নেতৃত্বে তার স্বজনেরা স্কুলছাত্রকে ধরে নিয়ে যান। পরে তাকে একটি গাছের সঙ্গে রশি দিয়ে হাত বেঁধে লাঠি ও প্লাস্টিকের পাইপ দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে ছাত্র জ্ঞান হারিয়ে ফেললেও মারধর করা হয়। এ সময় জামায়াত নেতার স্বজনদের পাশাপাশি কয়েকজন নারীও নির্যাতনে অংশ নেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

খবর পেয়ে ছাত্রের স্বজনেরা সেখানে গেলে তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে চলে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন তারা। পরে রাতভর নির্যাতনের পর রবিবার ভোরে এলাকাবাসী ও স্বজনদের ডেকে ছাত্রকে তাদের হাতে তুলে দেওয়া হয়। স্বজনদের কাছে ফিরে ছাত্র কান্নায় ভেঙে পড়ে। তার অভিযোগ, মিথ্যা অভিযোগ তুলে তাকে সারারাত গাছের সঙ্গে হাত বেঁধে নির্যাতন করা হয়েছে।

তার পরিবারের সদস্যদের অভিযোগ, আতাউর মাস্টার স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা পুরো ঘটনা চেপে যাওয়ার জন্য অব্যাহত হুমকির মুখে রয়েছেন। তবে নিরাপত্তার আশঙ্কায় পরিবারের কেউই এখনও থানায় অভিযোগ করেননি।

এদিকে রবিবার সকাল থেকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পীরগঞ্জ উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আতাউর মাস্টার বলেন, ‘আমি জামায়াতের রাজনীতি করি। আমি ৩ নম্বর ওয়ার্ডের সহসভাপতি। ইউনিয়ন জামায়াতের সভাপতিসহ আমরা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করেছি।’ মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই ছাত্রকে একটু শাসন করেছি আমরা।’

এ ব্যাপারে টুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি রোকনুজ্জামান রোকন বলেন, ‘আমি বিষয়টি জানতে পেরেছি। রাতে সেখানে ছিলাম। পরে অসুস্থতার কারণে সেখান থেকে চলে এসেছি।’

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, ‘এ নিয়ে ভুক্তভোগী স্কুলছাত্রের পরিবারের পক্ষ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
মাথায় হেলমেট, হাতে বন্দুক: দোকানে ঢুকে ২০ সেকেন্ডেই ব্যবসায়ীকে গুলি
ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরা ত্রাসের রাজত্বের ইঙ্গিত: জুবায়ের
এই সরকার বিরোধীদলের সহযোগিতা পাওয়ার যোগ্য নয়: জামায়াত আমির
সর্বশেষ খবর
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
আইল্যাশ এক্সটেনশন ব্যবহারে চোখের ক্ষতি? থাকুন সতর্ক
আইল্যাশ এক্সটেনশন ব্যবহারে চোখের ক্ষতি? থাকুন সতর্ক
জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের নন-ক্যাডার কর্মীদের এমপিও ইনডেক্স বাতিলের নির্দেশ
জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের নন-ক্যাডার কর্মীদের এমপিও ইনডেক্স বাতিলের নির্দেশ
ইউক্রেনের জন্য ট্রাম্প-জেলেনস্কি সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ
ইউক্রেনের জন্য ট্রাম্প-জেলেনস্কি সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান