ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে আগুন, নামতে গিয়ে আহত অনেকে

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) আগুন লেগেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের লিফটে এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন।

তিনি বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের লিফটে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট আসে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি হয় এবং কয়েকজন পড়ে গিয়ে আহত হয়েছেন।’ 

জুলহাজ উদ্দিন আরও বলেন, ‘সদর ফায়ার স্টেশন থেকে আমরাও হাসপাতালে যাচ্ছি। সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণের পর অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন করা হবে।’ 

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, ‘প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। চিকিৎসাসেবা কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ২৫
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪
সর্বশেষ খবর
বাংলাদেশের কমলা জার্সি নিয়ে নাফিস বললেন, ‘এখানে কপি করার কিছু নেই’
বাংলাদেশের কমলা জার্সি নিয়ে নাফিস বললেন, ‘এখানে কপি করার কিছু নেই’
কোরিয়া বক্স অফিস: টানা ষষ্ঠ সপ্তাহেও শীর্ষে ‘দ্য ওডিসি’, দ্বিতীয় ‘অবসেশন’
কোরিয়া বক্স অফিস: টানা ষষ্ঠ সপ্তাহেও শীর্ষে ‘দ্য ওডিসি’, দ্বিতীয় ‘অবসেশন’
জুরাইন যেন রাজধানীর এক অবহেলিত ‘যন্ত্রণার দ্বীপ’
জুরাইন যেন রাজধানীর এক অবহেলিত ‘যন্ত্রণার দ্বীপ’
বনের গল্প, মানুষের স্মৃতি ‘সুন্দরবন সংগ্রহশালা’
বনের গল্প, মানুষের স্মৃতি ‘সুন্দরবন সংগ্রহশালা’
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর