সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৬, ২২:৪৩ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২২:৪৩

চলতি মাসের শেষ দিকে ১০ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। তাদের মধ্যে ১ হাজার থাকবেন ‘জুলাই যোদ্ধা’। তাদের বিদেশযাত্রা ও কর্মসংস্থানের যাবতীয় ব্যয় বহন করবে সরকার। সাধারণ কর্মীদের জন্য অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। অন্যদিকে, বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অনিয়মের অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। নতুন শ্রমবাজার খুঁজতে বিদেশে স্থানীয় লবিস্ট বা পরামর্শক নিয়োগেরও উদ্যোগ নিচ্ছে সরকার।

গতকাল রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে মন্ত্রী জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিক্যাল সেন্টারের তালিকা আজ সোমবার প্রকাশ করা হবে। চলতি মাসের শেষ দিকে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১ হাজার জুলাই যোদ্ধার বিদেশযাত্রা ও কর্মসংস্থানের সব ব্যয় বহন করবে সরকার।

সংরক্ষিত আসনের সদস্য রেহানা আক্তার রানুর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশে পাঠানোর পর চাকরি না পাওয়া, ইকামা না পাওয়া, চুক্তি অনুযায়ী বেতন না দেওয়া এবং চাকরির নামে প্রতারণার অভিযোগে ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার। কর্মী ও তাদের অভিভাবকদের অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাজেদা সামাদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ (ওইপি)-এর তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালে বিশ্বের ১১৫টি দেশে কর্মসংস্থানের জন্য গেছেন বাংলাদেশি কর্মীরা। বিদেশগামী কর্মীদের দ্রুত প্রেরণ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নতুন নতুন দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিদেশে স্থানীয় লবিস্ট বা পরামর্শক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ক্ষেত্রে দেশভিত্তিক লবিস্ট নিয়োগ করা হবে।

মন্ত্রী জানান, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ২০২৬-৩০ মেয়াদের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে। দক্ষ ও শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এ পরিকল্পনার অন্যতম লক্ষ্য।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, গত এপ্রিল ও জুলাইয়ে মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মন্ত্রী দেশটি সফর করেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর সফরেও কর্মী পাঠানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। শিগগিরই বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
বেশিরভাগ কৃষক ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ
আমির হামজার প্রশ্নে টিপ্পনী, এমপিদের আচরণ নিয়ে স্পিকারের সতর্কবার্তা
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিনের প্রশ্ন
সর্বশেষ খবর
গোপালগঞ্জের সীমান্তবর্তী নাজিরপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ 
গোপালগঞ্জের সীমান্তবর্তী নাজিরপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ 
বেশিরভাগ কৃষক ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ
বেশিরভাগ কৃষক ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ
সংসদে ফোনে কথা বলায় এমপিকে স্পিকারের তিরস্কার
সংসদে ফোনে কথা বলায় এমপিকে স্পিকারের তিরস্কার
ইরানি জেনারেলদের অপহরণ ও হত্যা করেছিল ইসরায়েল
ইরানি জেনারেলদের অপহরণ ও হত্যা করেছিল ইসরায়েল
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ