চলন্ত মোটরসাইকেল থেকে এক হাতে ক্যাচ, পেলেন ১০ হাজার রুপি পুরস্কার!

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১৭:০২ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৭:০২

চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে এক হাতে দুর্দান্ত ক্যাচ! সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওর কারণে রাতারাতি পরিচিতি পেয়েছেন মেহরান খান। এবার অবিশ্বাস্য সেই ক্যাচের জন্য পুরস্কারও পেয়েছেন পাকিস্তানের এই ক্রিকেটপ্রেমী।

পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মী মেহরান কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে পাকিস্তানের মিনগোরায় চলছিল সোয়াত প্রিমিয়ার লিগের একটি ম্যাচ। ব্যাটার আবরার লালা ছক্কা হাঁকিয়ে বল পাঠিয়ে দেন রাস্তার দিকে। চলন্ত মোটরসাইকেলের পেছনে বসেই এক হাত বাড়িয়ে সেই বল তালুবন্দি করেন মেহরান।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মেহরান জানান, ক্যাচ নেওয়ার চেষ্টা করার আগে মোটরসাইকেল চালানো বন্ধুকে সতর্ক করেছিলেন তিনি। বলেছিলেন, ‘মোটরসাইকেল চালানো বন্ধুকে বলেছিলাম, মাথা নিচু করতে। আমি ক্যাচ ধরতে যাচ্ছি।’

অবিশ্বাস্যভাবে ক্যাচটি নিতে পারলেও সফল হবেন, এমনটা ভাবেননি মেহরান। তার কথায়, ‘আমি ভাবিনি সত্যিই ক্যাচটা ধরতে পারবো।’

কীভাবে ক্যাচটি ধরলেন, সেই অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি ক্রিকেট ভক্ত। নিজেও খেলি, খেলা দেখি। দেখলাম, আবরার লালা ক্রিজে আছে। এরপর সে একটা ছক্কা মারলো। আমি ক্যাচ ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু ধরতে পারবো বলে আশা করিনি। ভেবেছিলাম, বলটা আশপাশে কোথাও পড়বে। কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় ক্যাচটি ধরতে পেরেছি।’

ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি প্রথমে জানতেনই না মেহরান। তিনি বলেন, ‘রাতারাতি ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে আমি কিছুই জানতাম না।’

ঘটনার পর সোয়াত প্রিমিয়ার লিগের আয়োজকেরা মেহরানের জন্য ১০ হাজার পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেন। পাকিস্তান সেনাবাহিনীর অর্থায়নে দেওয়া হয়েছে এই পুরস্কার।

মার্গাজারের বাসিন্দা মেহরান পুরস্কার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। তবে ক্যাচ ধরার পর ম্যাচের বলটি নিজের কাছে রেখে দিয়েছিলেন- এমন অভিযোগও নাকচ করেছেন তিনি। মেহরান বলেন, ‘অনেকে বলছে, আমি বলটা নিয়ে চলে যাচ্ছিলাম। এটা সত্যি নয়। আমি বলটা ফিরিয়ে দিয়েছি।’

 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সিরিজের আগে চোটের ধাক্কা দক্ষিণ আফ্রিকায়
‘মোস্তাফিজ বেশ মজার মানুষ’
রিঙ্কুর বিয়েতে আমন্ত্রণ পাচ্ছেন শাহরুখ-মোদি!
সর্বশেষ খবর
নেসলে ও সিঙ্গারের মধ্যে সমঝোতা
নেসলে ও সিঙ্গারের মধ্যে সমঝোতা
‘টক টু প্রেসিডেন্ট প্লিজ’
‘টক টু প্রেসিডেন্ট প্লিজ’
নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি ফের ৮ ডিসেম্বর
নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি ফের ৮ ডিসেম্বর
সবজির বাজার চড়া, বেড়েছে ডিমের দামও
সবজির বাজার চড়া, বেড়েছে ডিমের দামও
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার