ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৪ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৪

ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় বাসচাপায় নিহত সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রীর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে এবং শনিবার (৩ অক্টোবর) সকালে জামালপুরের নিজ নিজ গ্রামে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে ময়মনসিংহ নগরের আকুয়া বাইপাস এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্বগন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাতজনের বাড়ি জামালপুর সদর উপজেলার রানাগাছা ও শরিফপুর ইউনিয়নে। তাদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে এক দম্পতি ও অটোরিকশাচালকও রয়েছেন।

শুক্রবার রাতে অটোরিকশাচালক সুজন মিয়ার দাফন সম্পন্ন হয়। শনিবার সকালে বাকি ছয়জনের মরদেহ নিজ নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় পুরো জামালপুরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনরা দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি জেলার বাস সার্ভিসের মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/আরএইচ/
সম্পর্কিত
কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু ৪ হাজার ছাড়ালো
চায়ের দোকানের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
সর্বশেষ খবর
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
বিলের প্রতিকূলতা পেরিয়ে দেয়ালচিত্রে শিক্ষার নতুন পাঠ
বিলের প্রতিকূলতা পেরিয়ে দেয়ালচিত্রে শিক্ষার নতুন পাঠ
মিরপুর-১০ এর ফুটপাত দখল রোধে মনিটরিং টিম গঠন 
মিরপুর-১০ এর ফুটপাত দখল রোধে মনিটরিং টিম গঠন 
কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু ৪ হাজার ছাড়ালো
কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু ৪ হাজার ছাড়ালো
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার