জামালপুরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

জামালপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫০ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫০

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাস থেকে উদ্ধার করা বোমা সদৃশ বস্তুটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। 
শনিবার (১৪ নভেম্বর) মধ্যরাতে শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় শহরের রেলওয়ে ওভারপাসের ফুটপাতে লাল টেপে মোড়ানো এবং দুই পাশে বৈদ্যুতিক তার সংযুক্ত একটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন। একই সঙ্গে ঝুঁকি এড়াতে ওভারপাস দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়। ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

পরে খবর পেয়ে ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পাঁচ ঘণ্টা পর ইউনিটের সদস্যরা বস্তুটি উদ্ধার করে পাশের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে যান। সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে সেটি নিষ্ক্রিয় করা হয়। তবে উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে কোনও বিস্ফোরক বা বোমা ছিল না বলে বোম্ব ডিসপোজাল ইউনিট সূত্রে জানা গেছে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, জেলা পুলিশের সদস্য, ফায়ার সার্ভিস এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বস্তুটি উদ্ধার করে সফলভাবে নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জনমনে সৃষ্ট আতঙ্ক কেটে গেছে।

/আরএইচ/
সম্পর্কিত
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা!
যশোরে এবার বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি
এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকায় কঠিন পরীক্ষা, পেসারদের দিকে তাকিয়ে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকায় কঠিন পরীক্ষা, পেসারদের দিকে তাকিয়ে বাংলাদেশ
রাজধানীর যেসব এলাকায় দোকানপাট-শপিং মল আজ বন্ধ
রাজধানীর যেসব এলাকায় দোকানপাট-শপিং মল আজ বন্ধ
গাজায় ইসরায়েলি হামলায় জ্যেষ্ঠ কমান্ডার হারালো হামাস
গাজায় ইসরায়েলি হামলায় জ্যেষ্ঠ কমান্ডার হারালো হামাস
‘আমার অস্থিরতার মাঝেও শান্তির জায়গা ভিকি’, স্বামীর প্রশংসায় ক্যাটরিনা
‘আমার অস্থিরতার মাঝেও শান্তির জায়গা ভিকি’, স্বামীর প্রশংসায় ক্যাটরিনা
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ