অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, দুই বিএনপি নেতাকে শোকজ

নেত্রকোনা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ১৩:১৭ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৩:১৭

নেত্রকোনার আটপাড়ায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর ও তলপেটে লাথি দেওয়ার অভিযোগে বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের কাছে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী স্বাক্ষরিত নোটিশে তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এবং বিএনপি নেতা নুরুজ্জামান খান পুতুলকে এ নির্দেশ দেওয়া হয়। তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, নোটিশে তা জানতে চাওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী জানান, জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালির পরামর্শে জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সোমবার দুপুরে আটপাড়া উপজেলার কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিরোধের জেরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিবেদিতা দেবের ওপর হামলার অভিযোগ ওঠে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগ, এ সময় তাকে মারধর করা হয় এবং তার তলপেটে লাথি মারা হয়। এমনকি গর্ভের সন্তানসহ তাকে পুড়িয়ে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষিকা।

লিখিত অভিযোগে নিবেদিতা দেব বলেন, তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন নেতা-কর্মী বিদ্যালয়ে আসেন। তাদের মধ্যে ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদপ্রার্থী নুরুজ্জামান খান পুতুলও ছিলেন। একপর্যায়ে কয়েকজন তার ওপর হামলা চালান। আনোয়ার হোসেন তার তলপেটে লাথি মারেন এবং অন্যরা কিল-ঘুষি মারেন বলে অভিযোগ করেন তিনি। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকেরা তাকে উদ্ধার করেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার হোসেন। তার ভাষ্য, বিদ্যালয়ের পাশে ২০ থেকে ৩০ জন নেতা-কর্মী নিয়ে তারা বৈঠক করছিলেন। প্রধান শিক্ষককে বৈঠকে যোগ দিতে খবর পাঠানো হলেও তিনি আসেননি। পরে বিদ্যালয়ে গিয়ে তাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করতে দেখা যায়। এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তবে তাকে কোনও মারধর করা হয়নি বলে দাবি করেন আনোয়ার হোসেন।

/আরএইচ/
সম্পর্কিত
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
‘আর পড়বো না, নিটার ছেড়ে দেবো’ বলেও মারধর থেকে রেহাই পাননি ১৬ শিক্ষার্থী
শিক্ষার্থীদের তিন পরামর্শ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, ১১ মামলায় গ্রেফতার ১১৭
সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, ১১ মামলায় গ্রেফতার ১১৭
আ. লীগ বাংলাদেশের রাজনৈতিক দল নয়: সারজিস আলম
আ. লীগ বাংলাদেশের রাজনৈতিক দল নয়: সারজিস আলম
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসের ফটকে আগুন
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসের ফটকে আগুন
নাচ থেকে গানে, বয়কট থেকে বিশ্বরেকর্ড রুনা লায়লার
নাচ থেকে গানে, বয়কট থেকে বিশ্বরেকর্ড রুনা লায়লার
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়