চট্টগ্রাম বন্দরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ দুই গুরুত্বপূর্ণ টার্মিনাল

চট্টগ্রাম প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ১৫:২৫ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৫:৩১

বেতন-ভাতা বাড়ানো, গ্র্যাচুইটি ও চাকরিসংক্রান্ত অন্যান্য আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) ক্রেন পরিচালনা বন্ধ রেখে জেটিতে অবস্থান নেন তারা। এতে কয়েক ঘণ্টা বন্ধ থাকে কনটেইনার ওঠানামার কাজ।

শ্রমিকদের এ কর্মসূচিতে এনসিটি ও সিসিটির শত শত কর্মী অংশ নেন। পরে তাদের সঙ্গে যোগ দেন জেনারেল কার্গো বার্থের (জিসিবি) শ্রমিকেরাও। ক্রেন বন্ধ থাকায় এ সময় জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার খালাস এবং রফতানি পণ্যভর্তি কনটেইনার জাহাজে তোলার কার্যক্রম ব্যাহত হয়।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের চাকরিসংক্রান্ত পাওনা, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এসব পাওনা নিশ্চিত করার পাশাপাশি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি, বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চললেও শ্রমিকদের আর্থিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে কার্যকর অগ্রগতি নেই।

এদিকে এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। কয়েক মাসের মধ্যে প্রতিষ্ঠানটির কাছে টার্মিনালটি হস্তান্তরের কথা রয়েছে। অন্যদিকে সিসিটি পরিচালনার দায়িত্ব সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার প্রস্তাব নিয়ে এগোচ্ছে সরকার।

নভেম্বরের প্রথম সপ্তাহে সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর টার্মিনালটির অন্তর্বর্তীকালীন পরিচালনার ব্যবস্থা নিয়ে প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, সকালে শ্রমিকেরা আন্দোলন করেছেন। কয়েক ঘণ্টা কর্মসূচি পালনের পর তারা কাজে ফিরে গেছেন। বর্তমানে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে: পুলিশ
সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, ১১ মামলায় গ্রেফতার ১১৭
সাভার-আশুলিয়ায় ফের উত্তেজনা; সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া
সর্বশেষ খবর
‘অদৃশ্য স্বার্থে’ আটকে আছে রাকসু নির্বাচন
‘অদৃশ্য স্বার্থে’ আটকে আছে রাকসু নির্বাচন
নতুন রফতানি খাত গড়ে তুলতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
নতুন রফতানি খাত গড়ে তুলতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
কোয়াড বৈঠক দিয়ে এশিয়া সফর শুরু করছেন ট্রাম্প
কোয়াড বৈঠক দিয়ে এশিয়া সফর শুরু করছেন ট্রাম্প
মশাল মিছিল-ককটেল বিস্ফোরণের প্রস্তুতি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ জন গ্রেফতার
মশাল মিছিল-ককটেল বিস্ফোরণের প্রস্তুতি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়